শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এলিট হতে শিরোপা চায় আর্সেনাল

খেলা ডেস্ক   |   শনিবার, ১৬ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এলিট হতে শিরোপা চায় আর্সেনাল

নিজের ক্লাব আর্সেনালকে এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা ক্লাব বলছেন কোচ মিকেল আর্তেতা। কিন্তু মেজর ট্রফি না থাকায় গানারদের ‘এলিট ক্লাবের’ কাতারে রাখেন স্প্যানিশ এ কোচ। ওই পর্যায়ে যেতে হলে তাঁর দলের অন্তত একটা বড় ট্রফি জিততে হবে বলে মনে করছেন তিনি। ২০০৪ সালে সর্বশেষ প্রিমিয়ার লিগ জিতেছিল আর্সেনাল। উত্তর লন্ডনের এ ক্লাবটি এখনও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায়নি।

আর্তেতা দায়িত্ব নেওয়ার পর অবশ্য বেশ উন্নতি হয়েছে গানারদের। তাঁর অধীনে গত সাত বছরে আর্সেনাল একটি এফএ কাপ ও দুটি কমিউনিটি শিল্ড জিতেছে। আর সর্বশেষ তিন মৌসুম প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছে।

তাঁর সময়ে গানাররা খুব বেশি ট্রফি জিততে না পারলেও আগের চেয়ে অনেক উন্নতি করেছে বলে মনে করছেন তিনি, ‘আমার আবেগ, শক্তি, জ্ঞান এবং যা কিছু দেওয়ার আছে, তা এই ক্লাবকে দিতে হবে। আমি বিশ্বাস করি, আমরা এই ক্লাবকে আগের অবস্থান থেকে আজকের অবস্থানে রূপান্তর করেছি। পারফরম্যান্সের বিবেচনায় গত তিন বছরের প্রিমিয়ার লিগের দিকে তাকালে আমরাই সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করা দল। কিন্তু আমাদের এখন বড় ট্রফি জিততে হবে। এটাই আমাদের নেই, এছাড়া বাকি সবকিছু পেয়েছি। সমর্থকদের সঙ্গে আমাদের সম্পর্ক বদলে গেছে। সন্দেহ নেই, এই মুহূর্তে ইউরোপের সেরা দলগুলোর একটি আমরা। তবে আমাদের এখন সেটি (বড় শিরোপা) অর্জন করতে হবে।’

আগামীকাল রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করবে আর্সেনাল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম