শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওয়ারেন্টির মেয়াদ ২০ বছর করল স্যামসাং

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওয়ারেন্টির মেয়াদ ২০ বছর করল স্যামসাং

স্যামসাং ওয়াশিং মেশিন ও রেফ্রিজারেটরের ডিজিটাল ইনভার্টার কম্পেসর ও ডিজিটাল ইনভার্টার মোটরের ওয়ারেন্টির মেয়াদ বাড়িয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। এর আগে এই ওয়ারেন্টির মেয়াদ ছিল ১০ বছর।
বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওয়ারেন্টির মেয়াদ বাড়ানোর ফলে ক্রেতারা এখন স্যামসাংয়ের রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন আরও আস্থার সঙ্গে কিনবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

নতুন এ উদ্যোগের ফলে স্যামসাং রেফ্রিজারেটর ও স্যামসাং ওয়াশিং মেশিনের পার্টস বা সরঞ্জাম আরও দীর্ঘ সময় ধরে সেবা প্রদান করবে। কোনো ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে স্যামসাং বিনামূল্যে সার্ভিসিং ও পার্টস পরিবর্তনের সুবিধা দেবে।
স্যামসাংয়ের নতুন এ উদ্যোগটির প্রাথমিক উদ্দেশ্য হলো, তাদের পণ্যের প্রতি ক্রেতাদের আস্থাকে আরও জোরদার করা।

এ বিষয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, স্যামসাং রেফ্রিজারেটর আর ওয়াশিং মেশিন ইতোমধ্যেই কার্যকারিতা ও স্থায়িত্বের দিক থেকে ভোক্তাদের মধ্যে সুনাম অর্জন করেছে। তিনি বলেন, ‘আমাদের নিরলস উদ্ভাবনী সেবা প্রদানের ধারাবাহিকতায় ২০ বছরের ওয়ারেন্টি সুবিধা ক্রেতাদের সেবাদানের ক্ষেত্রে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম