শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আইপিএলের প্লে-অফ বৃষ্টিতে ভেসে গেলে কী হবে?

খেলা ডেস্ক   |   বুধবার, ২৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইপিএলের প্লে-অফ বৃষ্টিতে ভেসে গেলে কী হবে?

শেষ হয়েছে আইপিএলের লিগ পর্ব। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত প্লে-অফ। তবে বর্ষা মৌসুমের কারণে বৃষ্টির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে আয়োজকদের চিন্তা।

বিসিসিআই ইতিমধ্যে জানিয়েছে, ফাইনাল বাদে বাকি প্লে-অফ ম্যাচগুলোতে কোনো ‘রিজার্ভ ডে’ রাখা হয়নি। অর্থাৎ কোয়ালিফায়ার ১, এলিমিনেটর কিংবা কোয়ালিফায়ার ২ কোনোটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে এগিয়ে থাকা দলটিকেই বিজয়ী ঘোষণা করা হবে।

কীভাবে নির্ধারিত হবে জয়ী?: যদি কোয়ালিফায়ার ১-এ ম্যাচ না হয়, তবে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল সরাসরি ফাইনালে চলে যাবে। একইভাবে এলিমিনেটর ম্যাচ বাতিল হলে পয়েন্টে এগিয়ে থাকা দল খেলবে কোয়ালিফায়ার ২-এ। অন্য দল বিদায় নেবে। কোয়ালিফায়ার ২-এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। কেবল ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে।

আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?: মুল্লানপুরে (কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর): বৃহস্পতিবার বৃষ্টির আশঙ্কা নেই। তবে শুক্রবার এলিমিনেটরের দিন ২৫% সম্ভাবনা থাকলেও ম্যাচের সময় বৃষ্টি হওয়ার আশঙ্কা খুব কম। আহমেদাবাদে (কোয়ালিফায়ার ২ ও ফাইনাল): আবহাওয়া অনুকূলে, বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

প্লে-অফ সূচি:
কোয়ালিফায়ার ১: পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৯ মে, মুল্লানপুর
এলিমিনেটর: গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ৩০ মে, মুল্লানপুর
কোয়ালিফায়ার ২: কোয়ালিফায়ার ১-এর হারানো দল বনাম এলিমিনেটর জয়ী ১ জুন, আহমেদাবাদ
ফাইনাল: কোয়ালিফায়ার ১ ও ২-এর জয়ী দল, ৩ জুন, আহমেদাবাদ (রিজার্ভ ডে: ৪ জুন)

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম