শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রেমিট্যান্সে পাঠাতে ট্যাক্সঃবাংলাদেশিরা ক্ষুব্ধ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেমিট্যান্সে পাঠাতে ট্যাক্সঃবাংলাদেশিরা ক্ষুব্ধ

যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের তাদের নিজ দেশে রেমিট্যান্সের অর্থ পাঠাতে অতিরিক্ত পাঁচ শতাংশ কর দেওয়ার বিধান রেখে একটি বিল কংগ্রেসে পরিষদে উত্থাপন করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত এই বিলটি গত শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বাজেটবিষয়ক পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছিল। রোববার এর ওপর ভোট হয়েছে বাজেট কমিটিতে। ভোটের পর দেখা গেছে খুবই অল্প ব্যবধানে, ১৭ থেকে ১৬ ভোটে পাস হয়েছে বিলটি। এই সংবাদে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভের উদ্রেক হয়েছে। গালমন্দ করেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। প্রবাসীরা বলছেন, ইমিগ্রান্ট বিরোধী পদক্ষেপগুলোতে আরও একটি সংযোজিত হলো।

 

বাজেট কমিটিতে পাস হওয়ার পর প্রতিনিনিধি পরিষদের ভোটের দিকে অগ্রসর হচ্ছে এই বিলটি। বিলটি যদি প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাস হয়, তাহলে তা আইনে পরিণত হবে। আর তা হলে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের জন্য তাদের নিজ দেশে অর্থ পাঠানো অনেকটা ব্যয়বহুল হয়ে উঠবে।

 

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন সব অভিবাসীকে করের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে বিলটিতে। এমনকি গ্রিনকার্ড কিংবা এইচ—১বি ভিসাধারী অভিবাসীদেরও এক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম