শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আলোনসোকে রিয়ালের কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা

খেলা ডেস্ক   |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আলোনসোকে রিয়ালের কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা

নতুন কোচ হিসেবে জাবি আলোনসোর নাম ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। তার সঙ্গে তিন মৌসুমের চুক্তি করেছে লস ব্লাঙ্কোসরা। কার্লো আনচেলত্তি রিয়ালের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন। তার জায়গায় ক্লাব বিশ্বকাপ থেকে কাজ শুরু করবেন জাবি আলোনসো।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতি দিয়ে বলেছে, ‘রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে যে, জাবি আলোনসো ১ জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। আলোনসো রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের একজন কিংবদন্তি। এবার তিনি ফুটবলের অন্যতম সেরা একজন কোচ হয়ে রিয়াল মাদ্রিদে ফিরছেন। তিনি বায়ার লেভারকুসেনের হয়ে লিগ, লিগ কাপ এবং জার্মান সুপার লিগ জিতে ইতিহাস গড়েছেন।’

জাবি আলোনসো তার ক্লাব ক্যারিয়ারে রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও বায়ার্ন মিউনিখে খেলেছেন। এই সময়ে কোচ হিসেবে কিংবদন্তি হোসে মরিনহো, পেপ গার্দিওলা ও রাফায়েল বেনিতেজকে পেয়েছেন তিনি। তার বাবাও স্পেনের ফুটবলার এবং কোচ ছিলেন। ফুটবল ক্যারিয়ারে আলোনসো তার সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন। তিনি ২০০৯-১৪ মৌসুম পর্যন্ত লস ব্লাঙ্কোসদের জার্সিতে খেলেছেন।

রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে আগামী সোমবার সান্তিয়াগো বার্নাব্যুতে জাবি আলোনসোকে পরিচয় করিয়ে দেওয়া হবে। আগামী ১৮ জুন রিয়াল মাদ্রিদ আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ যাত্রা শুরু করবে। মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে কিছুই না জেতা রিয়ালকে শিরোপা জেতানোর চ্যালেঞ্জ থাকবে আলোনসোর।

জাবি আলোনসো ফুটবলার হিসেবে সর্বজয়ী। তিনি স্পেনের হয়ে ইউরো ও বিশ্বকাপ জিতেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে, ইউরোপিয়ান সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছেন। বায়ার্ন মিউনিখের হয়ে তিনি তিনটি জার্মান বুন্দেসলিগা জিতেছেন। এছাড়া একটি করে জার্মান কাপ ও জার্মান সুপার কাপ আছে তার নামের পাশে। লিভারপুলের জার্সিতে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড হাতে উঠেছে তার।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম