শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাজিল ফুটবলে প্রতারণার অভিযোগ, আনচেলত্তি নাটকে নতুন মোড়

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাজিল ফুটবলে প্রতারণার অভিযোগ, আনচেলত্তি নাটকে নতুন মোড়

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তাকে তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। দোষী প্রমাণিত হলে সিবিএফ প্রেসিডেন্টের পদ হারাবেন তিনি।

এডনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে নতুন মোড় নিতে পারে। যদিও এডনাল্ডো শুনানির মুখোমুখি হয়ে যাওয়ার আগে কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে পারে সিবিএফ।

এডনাল্ডো রদ্রিগুয়েজকে ২০২৪ সালের শুরুতে অনির্বাচিত অ্যাখ্যা দিয়ে সিবিএফ থেকে অপসারণ করা হয়। কিন্তু ওই বছরের মার্চে পুনরায় নির্বাচিত হয়ে ব্রাজিল কনফেডারেশনে আসেন তিনি।

নতুন করে অভিযোগ এসেছে, পুনঃনির্বাচিত হওয়ার যে কাগজপত্র এনডাল্ডো দেখিয়েছেন তাতে ভুয়া স্বাক্ষর নেওয়া হয়েছে। আন্তোনিও কার্লোস নুনিয়েজের স্বাক্ষর জাল করে তিনি সিবিএফের চেয়ারে বসেছেন এমন অভিযোগ আনা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, নুনিয়জের হাতের লেখার সঙ্গে স্বাক্ষরের কোন মিল নেই।

এই অভিযোগের প্রেক্ষিতে ২৮ মে ক্রীড়া আদলতে শুনানির মুখোমুখি হতে হবে এডনাল্ডকে। ব্রাজিল অবশ্য কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির কাজ সম্পন্ন করে ২৬ মে ঘোষণা দিতে চায়। কিন্তু প্রতারণার গুঞ্জনের সত্যতা পেলে ইতালিয়ান কোচ চুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন।

এর আগে গত বছর ব্রাজিলের কোচ হওয়ার কথা ছিল কার্লো আনচেলত্তির। দুই পক্ষ চুক্তির বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে এডনাল্ডো প্রেসিডেন্ট পদ হারানোয় ব্রাজিলে যাওয়ার মত পরিবর্তন করেন ডন কার্লো। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি নবায়ন করেছিলেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম