শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মেঘনা ব্যাংকে নতুন ভাইস চেয়ারম্যান ও ইসি চেয়ারম্যান

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেঘনা ব্যাংকে নতুন ভাইস চেয়ারম্যান ও ইসি চেয়ারম্যান

বিশিষ্ট নারী শিল্পোদ্যোক্তা ইমরানা জামান চৌধুরী মেঘনা ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকটির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মোহাম্মদ মামুন সালাম।
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইমরানা জামান চৌধুরী বর্তমানে নাভানা ফার্মাসিউটিক্যালস ও লাইট হাউস নেভিগেশনের পরিচালক। তিনি ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

মোহাম্মদ মামুন সালাম মেঘনা ব্যাংকের স্পন্সর ডিরেক্টর এবং ব্যাংকের বোর্ডে সেলিম অ্যান্ড ব্রাদার্সের প্রতিনিধিত্ব করছেন। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটিরও সদস্য। তিনি সেলিম অ্যান্ড ব্রাদার্স, সালাম অ্যাপারেল, ফ্যাশন ক্রাফট, রিলায়েন্স অ্যাপারেলসহ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের পদে রয়েছেন। এ ছাড়া মোহাম্মদ মামুন সালাম বেঙ্গল সিনথেটিক ফাইবারসের এক্সিকিউটিভ ডিরেক্টর।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম