শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামেও জয় সিলেটের, ম্যাশদের পাঁচে পাঁচ

খেলাধূলা ডেস্ক   |   সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামেও জয় সিলেটের, ম্যাশদের পাঁচে পাঁচ

বিপিএলের ঢাকা পর্বে দুর্দান্ত খেলেছে সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম পর্বেও একই ছন্দে মাশরাফি মর্তুজার দল। সোমবার চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে সিলেট। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিয়ে বিপিএলের কোয়ালিফায়ারের পথে এক পা বাড়িয়ে দিয়েছে।

চট্টগ্রামের উইকেটে ভালো রান হয়। সেজন্য টস জিতে ঢাকার অধিনায়ক নাসির হোসেন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু তেমন সুবিধা করতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে দলটি। জবাব দিতে নেমে ৪ বল থাকতে জয় তুলে নিয়েছে মাশরাফির দল।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম