শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল দলে ৪ পরিবর্তন

খেলা ডেস্ক   |   শনিবার, ২২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল দলে ৪ পরিবর্তন

বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। ওই ম্যাচের জন্য চার ফুটবলারকে দলে ডেকেছেন কোচ দরিভাল জুনিয়র।

ব্রাজিলে দলে ডাক পাওয়ারা হলেন- পিএসজির ডিফেন্ডার লুকাস বেরাল্ডো। তাকে আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘালহায়েসের জায়গায় দলে নেওয়া হয়েছে। কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় পড়েছেন দীর্ঘদেহি এই সেন্ট্রাল ডিফেন্ডার।

দুই মিডফিল্ডার এদেরসন ও জোয়াও গোমেজ ডাক পেয়েছেন ব্রাজিল দলে। ইতালির ক্লাব আটালান্টায় খেলা এদেরসন এবং প্রিমিয়ার লিগের উলভসে খেলা গোমেজ যথাক্রমে জেরসন ও ব্রুনো গিমারেজের জায়গায় দলে ঢুকেছেন।

এদের মধ্যে নিউক্যাসল ইউনাইটেডের অধিনায়ক গিমারেজ সর্বশেষ ম্যাচে হলুদ কার্ড দেখেন। তিনিও নিষেধাজ্ঞায় পড়েছেন। জেরসন কোমরের নিজের অংশের পুরনো ব্যথা অনুভব করায় ছিটকে গেছেন। গোলরক্ষক অ্যালিসন বেকারের জায়গায় দলে ঢুকেছেন পালমেইরাসের ওয়েভার্টন। অ্যালিসন কলম্বিয়ার বিপক্ষে মাথায় আঘাত পান। কনকাশন বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম