শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইফতারে ৫ মিনিটে তৈরি করুন মনজুড়ানো পানীয় ‘মোহিতো মকটেইল’

লাইফস্টাইল ডেস্ক   |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইফতারে ৫ মিনিটে তৈরি করুন মনজুড়ানো পানীয় ‘মোহিতো মকটেইল’

রোদে তাতানো একটি দিনের শেষে ইফতারে চাই ঠান্ডা ঠান্ডা পানীয়। কিন্তু তা তৈরি করতে খুব বেশি সময় লাগা যাবে না। আবার একঘেয়ে লেবুর শরবত প্রতিদিন ভালোও লাগে না। উপায় কী? দেখে নিন এই মকটেইল রেসিপিটি। একমুঠো উপকরণ আর মাত্র ৫ মিনিটে তৈরি হয়ে যাবে ইফতারের এই অনুষঙ্গ।

উপকরণ (এক গ্লাস পানীয়র জন্য):

– ১০টি টাটকা পুদিনা পাতা

– ২ টেবিল চামচ টাটকা লেবুর রস

– ১ টেবিল চামচ চিনি ১ টেবিল চামচ পানিতে মেশানো

– আধা কাপ স্প্রাইট বা এ ধরণের সাদা কোমল পানীয়

– বেশ অনেকখানি বরফ

– সাজানোর জন্য একফালি লেবু এবং পুদিনা পাতা

প্রণালী:

১) একটি গ্লাসে একসাথে মিশিয়ে নিন পুদিনা পাতা, লেবুর রস, এবং চিনি-পানির মিশ্রন

২) শক্ত একটি চামচের হাতল দিয়ে ভালো করে চেপে চেপে পুদিনা পাতার সাথে তরলটি মিশিয়ে নিন।

৩) এবার ওপরে স্প্রাইট জাতীয় পানীয়টি দিয়ে দিন। সবার শেষে বরফ দিন। লেবুর ফালি এবং পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিন।

তৈরির পর দ্রুতই পানীয়টি সার্ভ করুন। ভাজাভুজি এবং ঝাল খাবারের সাথে এই মকটেইল বেশ উপাদেয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম