শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হ্যাটট্রিক জয় পেতে মাশরাফিদের টার্গেট ১৫০

খেলা ডেস্ক   |   সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হ্যাটট্রিক জয় পেতে মাশরাফিদের টার্গেট ১৫০

জাকের আলীর তার ঝড়ো ফিফটিতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেটে ১৪৯ রান করে কুমিল্লা ভিক্টোরিয়াস। লড়াকু এই পুঁজির পেছনে জাকেরের অবদান ৪৩ বলে ২ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৭ রান। টানা তৃতীয় জয় পেতে মাশরাফিদের সামনে ১৫০ রানের লক্ষ্য।

টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট স্ট্রাইকার্স। ব্যাটিংয়ে নেমে শুরুতেই চার মেরে বড় কিছুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন। তবে এরপরের বলেই থিসারার শিকার হয়ে সাজঘরে ফিরেন লিটন। আউট হওয়ার আগে ৪ বলে ৮ রান করেন লিটন দাস। তিনে নেমে আক্রমণাত্নক খেলতে থাকেন সৈকত আলী। তবে দলীয় ৩৭ রানের মাথায় বিদায় নেন ১২ বলে ২০ রানের ইনিংস খেলা সৈকত। এর কিছুক্ষণ পরেই সাজঘরে ফেরেন দলীয় অধিনায়ক ইমরুল কায়েস। ৪৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় কুমিল্লা।

এরপর জাকের আলিকে সাথে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন মালান। দুজনের সাবধানী ব্যাটিংয়ে চতুর্থ উইকেট জুটিতে কুমিল্লার বোর্ডে যোগ হয় ৫৩ রান। দলীয় ৯৯ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরে যান মালান। আউট হওয়ার আগে ৩৯ বলে ৩৭ রানের ধীরগতির এক ইনিংস খেলেন তিনি।

মালান আউট হওয়ার পরেই হাত খুলে মারতে শুরু করেন জাকের আলি। চার-ছক্কায় দ্রুতই পেয়ে যান ফিফটির দেখা। কুমিল্লার বাকি ব্যাটারদের কেউ বলার মত কিছু করতে পারেননি। জাকেরের হার না মানা ৫৭ রানের ইনিংস ভর করেই লড়াকু সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা। সিলেটের হয়ে ২টি করে উইকেট শিকার করেন থিসারা পেরেরা এবং মোহাম্মদ আমির। এছাড়া ১টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম এবং মাশরাফি বিন মর্তুজা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম