শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফ্রিজে রেখেও ধনেপাতা নষ্ট হয়ে যাচ্ছে?

লাইফস্টাইল ডেস্ক   |   সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্রিজে রেখেও ধনেপাতা নষ্ট হয়ে যাচ্ছে?

ফুলকপি-শিম-টমেটোর তরকারি হোক কিংবা মাছের ঝোল, ধনেপাতা না হলে ঠিক জমে না। আর শীতে ধনেপাতার স্বাদই যেন অন্যরকম। এসময় প্রতিদিনই তরকারিতে এ পাতার ব্যবহার বাড়ে। তাই সবাই বেশি করে ধনেপাতা কিনে ফ্রিজে রেখে দেন। কিন্তু দুই তিন দিন পরে তা আর তাজা থাকে না। কেমন যেন কালচে ও প্রাণহীন হয়ে যায়। এজন্য ধনেপাতা সংরক্ষণ করতে হবে কিছু টোটকা মেনে।
• ধনেপাতা ভালো রাখতে আধা গ্লাস পানিতে পাতার গোড়া ডুবিয়ে রাখুন। পাতাগুলো পলিথিনের ব্যাগে ঢেকে দিন। সেভাবেই ফ্রিজে ঢুকিয়ে রাখুন। কয়েক দিন পর পর পানি বদলে দিন।
• শুকনো কাগজের ন্যাপকিনে ধনেপাতা মুড়ে রাখুন। এতে বাড়তি আর্দ্রতা চলে যাবে। পাতা তাজা থাকবে।
• বেশি ধনেপাতা একসঙ্গে না রেখে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। পাতা ভালো থাকবে।
• ধনেপাতার সঙ্গে একই পাত্রে একটি ডিম রেখে পাত্রের মুখ ঢেকে দিন। তারপর ফ্রিজে রাখুন।
• ধনোপাতার গোড়া কেটে একটি জিপলক ব্যাগে রেখে তার মধ্যে একটি কাগজের ন্যাপকিনও রেখে দিন।
• ফ্রিজে না রেখে ধনেপাতা তাজা রাখতে চাইলে একটি ফুলদানিতে পানি দিয়ে রান্নাঘরের টেবিলের উপর রেখে দিন। এভাবে ধনেপাতা কয়েকদিন তাজা থাকবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম