শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফাইনালে শাণিত ত্রিফলা, চ্যাম্পিয়ন রিয়াল

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফাইনালে শাণিত ত্রিফলা, চ্যাম্পিয়ন রিয়াল

ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের শাণিত ত্রিফলায় বিদ্ধ হয়েছে মেক্সিকোর ক্লাব পাচোকা। ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েসের লক্ষ্যভেদে ৩-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোসরা।

দু’বছর আগে ১৮ ডিসেম্বরের কথা ফুটবল ভক্তদের ভুলে যাবার কথা নয়। মেসির হাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে উঠেছিল বিশ্বকাপের শিরোপা। বুধবার ওই লুসাইলেই ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল রিয়াল।

ম্যাচের ৩৭ মিনিটে প্রথম গোল করে কার্লো আনচেলত্তির দল। ইনজুরি কাটিয়ে ফেরা এমবাপ্পেকে দিয়ে নিঃস্বার্থ গোল করান গতকাল কাতারে ফিফা দ্য বেস্ট জেতা ভিনিসিয়াস।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্যবধান ২-০ করে শিরোপা একপ্রকার নিশ্চিত করে ফেলেন রদ্রিগো। শেষটায় গোল পান ভিনিও। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে জালে বল পাঠিয়ে ত্রিফলার নিখুঁত সমাপ্তি টানেন। রিয়ালকে জেতান মৌসুমে দ্বিতীয় শিরোপা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম