শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পাঁকা পেঁপের সঙ্গে যেসব খাবার খাওয়া ঠিক নয়

লাইফস্টাইল ডেস্ক   |   বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাঁকা পেঁপের সঙ্গে যেসব খাবার খাওয়া ঠিক নয়

পাঁকা পেঁপে পুষ্টিতে ভরপুর। এতে আছে ফোলেট, ভিটামিন এ, ম্যাগনেশিয়াম, কপার, ফাইবার এবং প্যান্টোথেনিক অ্যাসিডের মতো উপকারী উপাদান। রয়েছে ভিটামিন বি, ভিটামিন কে, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরের পুষ্টির ঘাটতি দূর করতে সাহায্য করে এই ফল। পেঁপে স্বাস্থ্যকর হলেও খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি। কয়েকটি খাবার আছে, যা পেঁপের সঙ্গে খাওয়া ঠিক নয়। খেলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকে যায়।

দই
পেঁপে ও দই একসঙ্গে খেলে বদহজম, পেটের গন্ডগোল, বমি বমি ভাব ইত্যাদি বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই পেঁপে খাওয়ার অন্তত ঘণ্টা চারেক পর দই খেতে পারেন।

লেবু
পেঁপের সঙ্গে ভুলেও লেবু খাবেন না। এই দুটি ফল একসঙ্গে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। পেটের নানা সমস্যা হতে পারে। অনেকেই পাকা পেঁপের সঙ্গে লেবুর রস মেশান। এতে খেতে সুস্বাদু লাগলেও শরীরের জন্য একেবারেই ভালো নয়।

টমেটো
দই ও টমেটো একসঙ্গে খেতে নিষেধ করেন চিকিৎসকেরা। এ দুটি খাবার আলাদা আলাদাভাবে স্বাস্থ্যকর হলেও একসঙ্গে খেলে বিপদ হতে পারে। অনেকে সালাদে দই, টমেটো রাখেন। যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে, গ্যাস ও বদহজমের সমস্যা থাকে তাহলে দই ও টমেটো একসঙ্গে না খাওয়াই ভালো।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম