শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শ্যাম্পু করলেও চুলের তেলতেলে ভাব যাচ্ছে না?

লাইফস্টাইল ডেস্ক   |   বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্যাম্পু করলেও চুলের তেলতেলে ভাব যাচ্ছে না?

কালো, স্বাস্থ্যোজ্জ্বল চুল কার না পছন্দ। বিশেষজ্ঞরা বলেন, এজন্য সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। অনেকেই চুলের যত্ন না নেওয়ার কারণে মাথায় খুশকি, শুষ্ক চুল, চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়।

অনেকের আবার চুল সবসময় তেলতেলে দেখায়। গোসল করলেও চুলে তেল দেখা যায়। এর ফলে চুল স্বাস্থ্যোজ্জ্বল বা সুন্দরও দেখায় না।

মাথায় অতিরিক্ত তেলের কারণে চুল ময়লা দেখায়। এতে ধুলোবালিও লেগে থাকে। এর ফলে মাথায় খুশকি হয়, প্রচণ্ড চুলকায়। চলুন জেনে নেওয়া যাক, চুলের অতিরিক্ত তেল দূর করতে কী করবেন-

চুল ধোয়া
তেলতেলে চুল খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। কারণ তেলতেলে চুলে ধুলোবালি সহজেই লেগে থাকে। এর ফলে চুলের স্বাস্থ্য নষ্ট হয় এবং চুল পড়া শুরু হয়। অনেকেই প্রতিদিন বা একদিন পর পর শ্যাম্পু দিয়ে চুল ধোয়। কিন্তু প্রতিদিন শ্যাম্পু দিয়ে চুল ধোয়া উচিত নয়।এতে মাথায় আরও বেশি তেল উৎপন্ন হয়। চুলের স্বাস্থ্যও নষ্ট হয়। তাই সপ্তাহে দুবারের বেশি শ্যাম্পু করা ঠিক নয়।

সঠিক কন্ডিশনার
অনেকেই অন্যদের পরামর্শ শুনে বিভিন্ন ধরনের কন্ডিশনার ব্যবহার। এতে চুলের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, চুলের স্বাস্থ্য ভালো রাখতে সঠিক কন্ডিশনার ব্যবহার করতে হবে। মাথায় কন্ডিশনার লাগানো উচিত নয়। কারণ এতে মাথা চটচটে হয়। তাই চুলের উপযোগী ভালো কন্ডিশনার ব্যবহার করুন।

এই টিপসগুলি অনুসরণ করলে চুলের তেলতেলে ভাব খুশকি কমবে। চুল পড়াও অনেকটা নিয়ন্ত্রণে আসবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম