শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খলিল বিরিয়ানী ফ্রানচাইজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খলিল বিরিয়ানী ফ্রানচাইজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

খলিল বিরিয়ানী’র ফ্রানচাইজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। যুক্তরাষ্ট্রের ১০টি শহরে ইতোমধ্যে এই ফ্রানচাইজ রেষ্টুরেন্ট খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমটি উদ্বোধন হবে বাফেলোতে। অন্যান্য শহরগুলোর মধ্যে রয়েছে মিশিগানের ডেট্রোয়েট,ফ্লোরিডার মায়ামী, ওয়াশিংটন ডিসি, আলবেনী, বিংহাম্পটন ও ফিলাডেলফিয়া।

গত শনিবার ২৩ নভেম্বর নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে আয়োজিত এ জনাকীর্ণ সংবাদ সম্মেলনে খলিল বিরিয়ানী হাউজের সিইও খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে ফ্রানচাইজের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন। গত ১৮ সেপ্টেম্বর ২০২৪ খলিল বিরিয়ানী ফ্রানচাইজ নিউইয়র্ক স্টেট থেকে আনুষ্ঠানিক অনুমোদন পায়। সংবাদ সম্মেলনে মডারেটরের দায়িত্ব পালন করেন সিপিএ আহাদ আলী ও শামীম আল আমীন। ইউএস বাংলাদেশ চেম্বার অব কর্মাসের সভাপতি লিটন আহমেদও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

খলিলুর রহমান বলেন, পেশাদার রেষ্টুরেন্ট ব্যবসায়ী খলিল বিরিয়ানী’র ফ্রানচাইজ নিতে পারবেন। এতে ইনভেস্টমেন্ট করতে হবে প্রায় সাড়ে ৩ লাখ ডলার। ফ্রানচাইজ ফি ৩৫ হাজার ডলার। রয়ালিটি ফি গ্রস সেলসের শতকরা ৫ ভাগ প্রদান করতে হবে। তিনি বলেন, মালয়েশিয়া, লন্ডন, অস্ট্রেলিয়া ও দুবাইতেও এই ফ্রানচাইজ চালু হবে ইনশাল্লাহ।

সাংবাদিকরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে খলিলুর রহমানের ব্যবসায়িক সাফল্য নিয়ে উচ্চশিত প্রসংশা করেন। মডারেটর সিপিএ আহাদ বলেন, ফ্রানচাইজ রেষ্টুরেন্ট খোলার বেলায় ব্যাংক লোন পাওয়া খুবই সহজ। অন্যন্য প্রাইভেট লোনের মতো ঝামেলা পোহাতে হবে না। এই প্রক্রিয়ায় আমরা সহায়তা করতে প্রস্তুত আছি।

খলিলুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা ইন্ডিয়ান রেষ্টুরেন্টের তকমা নিয়ে ব্যবসা করছেন। আর আমরা বাংলাদেশি ব্রান্ড প্রসাড়ে কাজ করছি। এই ফ্রানচাইজের খাবার বাংলাদেশি খাবার হিসেবে বিশ্বব্যাাপী পরিচিতি লাভ করবে। ইতোমধ্যেই খলিল বিরিয়ানী যুক্তরাষ্ট্রব্যাপী বাংলাদেশি খাবার হিসেবে পরিচিতি পেয়েছে।

খলিল বলেন, দক্ষ সেফ গড়ে তুলতে খলিল বিরিয়িানী ফাউন্ডেশন একটি কুলিনারী স্কুল চালু করেছে। ঢাকায় এই স্কুলটি জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে চালু হবে। ফ্রানচাইজের খাবারের মান রক্ষায় আমাদের একটি মনিটরিং টীম থাকবে। প্রাথমিকভাবে ৫০টি রিসিপি নিয়ে ফ্রানচাইজ যাত্রা শুরু করবে। আমাদের নিজস্ব কারাখানা থেকে স্পেশাল মশলা সরবরাহ করা হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম