শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফাউন্ডেশন লাগানোর সহজ টিপস

লাইফস্টাইল ডেস্ক   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফাউন্ডেশন লাগানোর সহজ টিপস

নিখুঁতভাবে মেকআপ করার জন্য বেস ঠিক হওয়া চাই। ত্বকের কালো দাগ, ব্রণের দাগ ইত্যাদি দূর করার জন্য ফাউন্ডেশন ব্যবহার করা হয়। যারা একেবারে নতুন মেকআপ করা শিখছেন তাদের অনেকেই জানেন না ফাউন্ডেশন কীভাবে লাগাতে হয়। ভারতের তারকা মেকআপ শিল্পী নম্রতা সোনি মেকআপের প্রথম ধাপ ফাউন্ডেশন লাগানোর কিছু প্রাথমিক টোটকা নিয়ে পরামর্শ দিয়েছেন।

ফাউন্ডেশন ত্বকে মেশানোর আগে স্পঞ্জ সব সময় ভিজিয়ে নিতে হবে। তাতে ফাউন্ডেশন ত্বকের সঙ্গে অনেকটাই মসৃণ ভাবে মিশে যাবে।

সবসময় ফাউন্ডেশনের রং বাছতে হবে কবজির ভিতরের দিকের অংশ দেখে। সেখানে থাকা শিরাই বলে দেবে আপনার ত্বকের জন্য কেমন রং প্রয়োজন। যদি শিরার রং নীল হয়, তবে ফর্সা ত্বক। যদি সবুজ হয়, তবে বুঝতে হবে গম রঙা ত্বক। আর যদি শিরার রং নীল আর সবুজ মেলানো হয়, তবে বুঝতে হবে আপনার ত্বকের জন্য লাগবে গাঢ় রঙের ফাউন্ডেশন।
সব সময় ফাউন্ডেশন লাগানোর জন্য হাতে ফাউন্ডেশনের দু’টি পাম্প নিন। আঙুলের সাহায্যে চোখের নীচ থেকে থুতনি পর্যন্ত তিনটি রেখা টানুন। এবার ব্লেন্ডিংয়ের ব্রাশ বা স্পঞ্জ দিয়ে গোটা মুখে ব্লেন্ড করুন। নাক আর কপালের অংশগুলোতে ব্লেন্ড করতে ভুলবেন না।

যতক্ষণ পর্যন্ত পুরো মুখের রং এক না হয়, ততক্ষণ পর্যন্ত স্পঞ্জ দিয়ে মেশাতে থাকুন।
মুখের যে পেশিগুলোর নড়াচড়া বেশি হয়, যেমন চোখের নীচের অংশ বা ঠোঁটের দু’পাশ, সেখানে ফেস পাউডার পাফ করুন। যেন কোনো রেখা না দেখা যায়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম