শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাহিদুলের অভিষেক, টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাহিদুলের অভিষেক, টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

ঢাকা টেস্টে ভরাডুবির পর চট্রগ্রাম টেস্ট বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। ড্র করতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। সাগরিকায় টসভাগ্যে ফেল করেছেন নাজমুল হোসেন শান্ত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও। তবে উইকেট তার কাছে ভালো মনে হচ্ছে। তাই পরে ব্যাটিং করতেও তার আপত্তি নেই।

এর আগে সিরিজ নির্ধারণী টেস্টের আগে বড় ধাক্কা খায় বাংলাদেশ। অনুশীলনে মাথায় বল লেগে কানকাশন হয়েছে জাকের আলীর। এ কারণে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হওয়া জাকের। তার জায়গায় টেস্ট অভিষেক হল উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলামের।

বাংলাদেশের একাদশে এসেছে ৩ পরিবর্তন। চোটের কারণে নেই লিটন দাস ও জাকের আলী। দল থেকে বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান। এদের জায়গায় দলে এসেছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান, নাহিদ রানা।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম