শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের, শীর্ষে আর্জেন্টিনা, পাঁচে ব্রাজিল

খেলা ডেস্ক   |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের, শীর্ষে আর্জেন্টিনা, পাঁচে ব্রাজিল

আন্তর্জাতিক বিরতি শেষ হতেই ফিফা আন্তর্জাতিক ফুটবলের র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের কোন ম্যাচ ছিল না। ম্যাচ না খেলেই ফিফা র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। লাল-সবুজের দলটির বর্তমান র‌্যাঙ্কিং ১৮৫।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতিতে তারা বলিভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে। তবে বৃষ্টি জমা মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলের সমতা করে। তারপরও শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। তবে কমেছে কিছু পয়েন্ট।

অন্য দিকে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দুই ম্যাচেই জয় পেয়েছে। পূর্বের মতো র‌্যাঙ্কিংয়ে সেলেসাওরা পাঁচে থাকলেও ১২ পয়েন্ট বেড়েছে দলটির। চারে থাকা ইংল্যান্ডের সঙ্গে কমেছে ব্যবধান। পর্তুগাল ও ইতালি একধাপ করে এগিয়ে যথাক্রমে ৭ ও ৯ এ উঠেছে। জার্মানি দুইধাপ এগিয়ে ১১তে এসেছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম