শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মেরিট কাবাবের দ্বিতীয় শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেরিট কাবাবের দ্বিতীয় শাখার উদ্বোধন

নিউইয়র্কের জনপ্রিয় রেস্টুরেন্ট মেরিট কাবাব অ্যান্ড সুইটস বহু বছর যাবৎ সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। এরই ধারাবাহিকতায় জ্যাকসন হাইটসের প্রাণ কেন্দ্রে ৭৪ স্ট্রিটের ওপরে টিডি ব্যাংকের উলটো দিকে গতকাল বৃহস্পতিবার উদ্বোধন হলো মেরিট কাবারের দ্বিতীয় শাখা। এই রেস্টুরেন্টের বিশেষত্ব হলো , রেষ্টুরেন্টটি আয়তনে বেশ বড় , ছিমছাম একই সাথে পরিচ্ছন্ন। এখানে ক্রেতারা খাবার নেবার পাশাপাশি পাবেন বুফে সিস্টেম এবং বসে অর্ডার দিয়ে ফ্রেশ খাবার খাওয়ার সুযোগ । রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল আলিম নিউইয়র্ক সময়কে জানান, বেশ অনেক বছর যাবৎ জ্যাকসন হাইটসে অত্যন্ত সুনামের সাথে মেরিট কাবার ব্যবসা করে আসছে। দীর্ঘ দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবাসী ভোজন রসিকদের পছন্দের খাবারটি পরিবেশ করতে পারবেন । আমাদের এই নতুন রেস্টুরেন্টটি পুরোপুরি ভিন্ন আঙ্গিকে করা হয়েছে। যেখানে পরিবার পরিজন নিয়ে নিরিবিলি পরিবেশে আপনারা এখানে বসে খাবারের স্বাদ নিতে পারবেন। রেস্টুরেন্টটি আজ মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন করেছি। অনুষ্ঠানে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি বৃন্দ, ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় স্বত্বাধিকারী আব্দুল আলিম কমিউনিটির সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম