শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

তৈরি পোশাক কারখানা মঙ্গলবার বন্ধ থাকবে

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তৈরি পোশাক কারখানা মঙ্গলবার বন্ধ থাকবে

দেশের বর্তমান পরিস্থিতিতে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা আগামীকাল মঙ্গলবার বন্ধ থাকবে। পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ সোমবার বিষয়টি নিশ্চিত করে।

এদিকে সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, কাল মঙ্গলবার ভোট ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। কাল থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্পকারখানা চালু থাকবে।

আইএসপিআরের এই বিজ্ঞপ্তির আগেই বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক-কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা ভেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাকশিল্প কারখানা বন্ধ রাখতে মালিকদের অনুরোধ করা হলো।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম