শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেল’র লোগো উন্মোচন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৩১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেল’র লোগো উন্মোচন

 

গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেল সম্প্রতি তাদের প্রতিষ্ঠানের লোগো উন্মোচন করেছে। ২৫ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ কর্পোরেট অফিসে গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার উপস্থিতিতে কেক কেটে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেল’র লোগো উন্মোচন করা হয়।

গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেল’র সিইও মো. সামসুদ্দিন বশির তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেল’র অনলাইন পরিসেবা এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেল অন্যান্য ‘ওটিএ’ বা অনলাইন ট্রাভেল এজেন্সি থেকে আলাদা বৈশিষ্টের এই জন্য যে, আমাদের গ্রাহকরা অনলাই পরিসেবাটি সাচ্ছন্দবোধ করেন। আমাদের নিউইয়র্ক ও ঢাকা অফিসের সমন্বয়মূলক উন্নত গ্রাহক সেবার কারণে আজ এই প্রতিষ্ঠানের পরিধি দিন দিন বেড়েই চলেছে। যার কারণে আজ আমরা গ্রাহকদের ‘সোটো’ এয়ার টিকেট দিতে পারছি। এখন আমাদের অনলাইন পোর্টালে ঢুকে বিশ্বের যে কোন প্রান্ত থেকেই যে কোন এয়ারলাইন্সের ফ্লাইটের টিকেট বুক ও ক্রয়, হোটেল বুক ও পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উডহ্যাভেন জামে মসজিদের পেস ইমাম মোস্তফা হোসাইন। অনুষ্ঠানে সেভার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজার মো: সালমান ফার্সি তার বক্তব্যে বলেন, গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেল’র ওয়েব সাইট থেকে গ্রাহকরা শুধু এয়ার টিকেটই কিনতে পারবেন না, পাশাপাশী হোটেল বুকিং ফ্লাইট বুকিং ইত্যাদি পরিসেবাও পেতে পারবেন খুব সহজে। এছাড়া যারা ফ্রিল্যান্সিং কাজ করেন, তারাও সাইটের মাধ্যমে কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মো: মিজানুর রহমান, আব্দুন নূর বার ভূঁইয়া, বিডি ওয়ারলেসের স্বত্ত্বাধীকারি আনোয়ার হোসেন, প্রমুখ।

 

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম