শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কোস্টারিকাকে বিদায়ের পথে ঠেলে কোয়ার্টারে কলম্বিয়া

খেলা ডেস্ক   |   শনিবার, ২৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোস্টারিকাকে বিদায়ের পথে ঠেলে কোয়ার্টারে কলম্বিয়া

ব্রাাজিলকে আটকে দিয়েছিল কোস্টারিকা। ওই কোস্টারিকাকে ৩-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

এই হারে গ্রুপ পর্বে কোস্টারিকা বিদায়ের পথে পা বাড়িয়েছে। শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে তাদের অন্তত ৪ গোলের ব্যবধানে জিততে হবে। অন্য দিকে ব্রাজিল যদি ৩ গোলের ব্যবধানে কলম্বিয়ার কাছে হারে তবেই কোয়ার্টারে যেতে পারবে তারা। বিদায় লেখা হয়ে গেছে গ্রুপের অন্য দল প্যারাগুয়ের।

কলম্বিয়া ম্যাচের ৩১ মিনিটে প্রথম লিড নেয়। লিভারপুলের ফরোয়ার্ড লুইস দিয়াজ পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন। ম্যাচের ৫৯ মিনিটে দাভিনসন সানচেজ গোল করে দলকে জয়ের পথে তুলে নেন। অতিরিক্ত সময়ে গোল করে তিনি দলের বড় জয় নিশ্চিত করেন।

কোপা আমেরিকায় এরই মধ্যে আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, উরুগুয়ে ও কলম্বিয়ার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। গ্রুপ ‘এ’ থেকে কানাডা-চিলি ও পেরু এখনও কোয়ার্টারের লড়াইয়ে আছে। ‘বি’ গ্রুপে কোয়ার্টার লড়াই জমবে মুখোমুখি হওয়া মেক্সিকো ও ইকুয়েডরের মধ্যে। যুক্তরাষ্ট্র ও পানামার এক দল যাবে শেষ আটে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম