শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঠান্ডা মেজাজের হোপের ঝাঁঝে পুড়ল মার্কিনরা

খেলা ডেস্ক   |   শনিবার, ২২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঠান্ডা মেজাজের হোপের ঝাঁঝে পুড়ল মার্কিনরা

একটা উইকেট, এক উইকেট এমনকি একটা বলও সেমিফাইনালের লড়াইয়ে হতে পারে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই চিন্তা মাথায় নিয়েই নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ।

সুপার এইটের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় ব্যাটফুটে ছিল তারা। যার ঝাল মার্কিনদের ওপর ঝেড়েছেন ঠান্ডা মেজাজের শেই হোপ। তার ব্যাটে মাত্র ১০.৫ ওভারে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। নেট রান রেটে অন্যদের চেয়ে এগিয়ে গেছে।

ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে টস জিতলে শুরুতে বোলিং করা অনুমিত সিদ্ধান্ত। রোভম্যান পাওয়েলও টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায়। বিশ্বকাপের সুপার এইটে উঠে ইতিহাস গড়া মার্কিনরা এক বল থাকতে ১২৮ রানে অলআউট হয়।

দলটির ওপেনার আন্দ্রিয়েস গাউস ১৬ বলে ২৯ রান করেন। তিনে নেমে নিতিশ কুমার ১৯ বলে ২০ রানের ইনিংস খেলেন। মিডলে মিলিন্ড কুমার ২১ বলে ১৯ ও স্লগে ফন সাকালকি ১৮ ও আলী খান ১৪ রান যোগ করেন।

জবাব দিতে নেমে ব্রেন্ডন কিংয়ের জায়গায় ওপেনিংয়ে নামা শেই হোপ খেলেন ৩৯ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাট থেকে আটটি ছক্কার শট আসে। চারটি চারও মারেন তিনি।

অন্য ওপেনার জনসন চার্লস ১৪ বলে ১৫ রান করে আউট হন। তিনে নেমে নিকোলাস পুরান ১২ বলে ২৭ রান তুলে দলকে জিতিয়ে ফেরেন। বড় জয়ে গ্রুপে সবার চেয়ে বেশি ১.৮১৪ নেট রাট রেট ক্যারিবীয়দের।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম