শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ওমানের চাপ সামলে সহজ জয় অজিদের

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওমানের চাপ সামলে সহজ জয় অজিদের

যুক্তরাষ্ট্রের উইকেটে বড় দলকেও ধুঁকতে হচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ভারত সহজে জিতলেও সাবধানী ছিল তারা। শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ছেড়েছে দক্ষিণ আফ্রিকা। তবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট-কন্ডিশন ক্রিকেটের নিয়মিত দলগুলোর জন্য খুব ভালো মতোই চেনা। সেখানেও ব্যাটিংয়ে চাপে পড়তে দেখা গেল অস্ট্রেলিয়াকে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া ম্যাচে ওমানকে সহজেই ৩৯ রানে পরাজিত করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতে ট্রেবলের আশায় থাকা অস্ট্রেলিয়া। তবে ৮.৩ ওভারে মাত্র ৫০ রান তুলে ৩ উইকেট হারিয়ে চাপেই ছিল মিশেল মার্শের দল।

ওই চাপ সামলে দলকে ভালো পুঁজি এনে দেন পেস অলরাউন্ডার মার্কোস স্টইনিস। তার ৩৬ বলে ছয়টি ছক্কা ও দুটি চারের মারে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রানের ভালো পুঁজি পায় অজিরা। এক প্রান্তে দাঁড়িয়ে ৫১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার।

জবাব দিতে নেমে ৯ উইকেটে ১২৫ রান করেছে ওমান। তারাও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৫৭ রানে হারায় ৬ উইকেট। মিডল অর্ডারে আয়ান খান ৩০ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৬ রান করলে এবং মেহরান খান ১৬ বলে ২৭ রান যোগ করলে হারের ব্যবধান ছোট হয় দলটির। ব্যাট হাতে ফিফটির পাশাপাশি বোলিংয়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্টইনিস।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম