শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিসিক উদ্যোক্তা মেলা শুরু

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিসিক উদ্যোক্তা মেলা শুরু

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মতিঝিলে বিসিক ভবনের নিচতলায় ৫ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে। গত রোববার বিসিক চেয়ারম্যান মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনের বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন। বিসিকের বিপণন বিভাগ এ মেলার আয়োজন করেছে।

বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় ক্রেতারা ৫০টি স্টল থেকে কারুপণ্য, মধু, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, গহনা, চামড়াপণ্য, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন। মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) নেপাল চন্দ্র কর্মকার, পরিচালক (বিপণন ও নকশা) মো. আব্দুল মতিন, ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার ও ঢাকা জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মাহবুবুর রহমানসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিসিক চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিসিক নকশা কেন্দ্র ঢাকার গত সেপ্টেম্বর-অক্টোবর সেশনের প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম