শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আবার ক্লাব ফুটবলের মিশন

খেলা ডেস্ক   |   শনিবার, ৩০ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবার ক্লাব ফুটবলের মিশন

আন্তর্জাতিক বিরতি শেষে আবার ক্লাব ফুটবলের ঘণ্টা পড়ল। এরই মধ্যে তারকারা নিজ নিজ ক্লাবের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে শুরু করেছেন। আজ এক দফা মাঠে নামবে বেশ কয়েকটি জায়ান্ট ক্লাব।

যার মধ্যে বিগ ম্যাচ বুন্দেসলিগায়, যেখানে বরুশিয়া ডর্টমুন্ড খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। যদিও এবার জার্মানির লিগে বেয়ার লেভাকুসেনের জয়জয়কার। তারাও মাঠে নামছে একই দিন। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ হফেনহেইম।

এ দিকে প্রিমিয়ার লিগেও রয়েছে বেশ কয়েকটি ম্যাচ। দিনের শুরুতে চেলসি নিজেদের মাঠে আতিথেয়তা দেবে বার্নালিকে। এরপর টটেনহাম মুখোমুখি হবে লুটন টাউনের। সর্বশেষ ব্রেন্টফোর্ডের মাঠে অতিথি হয়ে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড।

যদিও লিগের টেবিলে ভালো অবস্থানে নেই রেড ডেভিলসরা। এই মুহূর্তে চলছে আর্সেনাল, ম্যানসিটি আর লিভারপুলের আধিপত্য। যে দৌড়ে ম্যানইউকে খুঁজে পাওয়া যাবে না। তবু শেষ চারে থাকাটা তাদের জন্য বড় বিষয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম