শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফ্রোজেন ফুড কি স্বাস্থ্যকর?

লাইফস্টাইল ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্রোজেন ফুড কি স্বাস্থ্যকর?

রান্নার ঝামেলা থেকে বাঁচতে অনেকেই আজকাল ফ্রোজেন খাবার কেনেন। মটরশুঁটি থেকে শুরু করে মাংস ,অনেকে আবার সময় বাঁচা ‘রেডি টু ইট’ খাবারও কেনেন। কিন্তু ফ্রোজেন ফুড খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর ?

রান্না করা খাবার কয়েকদিন রেখে দিলেই সেই খাবারে ছত্রাক জন্মে যায়, খাবার নষ্ট হয়ে যায়। কিন্তু রেডি টু ইট ফ্রোজেন ফুডের ক্ষেত্রে এমনটা ঘটে না। তবে এই খাবারে ব্যবহৃত রাসায়নিক উপাদান শরীরের ক্ষতি করতে পারে। আরও বেশ কিছু কারণে ফ্রোজেন ফুড খাওয়া থেকে বিরত থাকা উচিত বলে মনে করেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ফ্রোজেন ফুড খেলে খুব দ্রুত হারে ওজন বাড়তে পারে। হৃৎপিণ্ডের জন্যও এই ধরনের খাবার খুব একটা ভালো নয়।
ফ্রোজেন ফুডের মধ্যে থাকা ফ্যাট হৃৎপিণ্ডের ধমনিগুলি অবরুদ্ধ করতে পারে। তাছাড়া এর মধ্যে উচ্চমাত্রায় সোডিয়াম থাকার কারণে এটি রক্তচাপ বাড়াতে পারে।

পুষ্টিবিদরা অনেকেই বলেন, এই ধরনের ফ্রোজেন ফুডে ফুড প্রিজারভেটিভ, রং কিংবা ফ্লেভার যোগ করা থাকে যার ফলে এর শেলফ লাইফ অনেক বেশি থাকে।

অনেক গবেষণায় দেখা গেছে, ফ্রোজেন ফুডের মধ্যে থাকা মনোসোডিয়াম গ্লুটামেট খাবারের স্বাদ বাড়ায়। তবে এটি শরীরের জন্য ক্ষতিকর।
রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় এই ধরনের ফ্রোজেন ফুড। এ কারণে নিয়মিত এ ধরনের খাবার খেলে সহজেই শর্করা বেড়ে যেতে পারে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম