শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিপিএলে যোগ হচ্ছেন ক্যারিবিয়ান আম্পায়ার

খেলা ডেস্ক   |   রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিপিএলে যোগ হচ্ছেন ক্যারিবিয়ান আম্পায়ার

বিদেশি আম্পায়ার দিয়ে বিপিএলের ম্যাচ পরিচালনা করা নতুন কোনো ঘটনা নয়। বেশির ভাগ সময় টুর্নামেন্টের মাঝপথে আনা হয় বিদেশি আম্পায়ার। এবার সেটা প্রথম থেকে আনতে বাধ্য হয়েছে। কারণ দেশের তিন আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল আইসিসির অ্যাসাইনমেন্টে ছিলেন।

ইমার্জিং আম্পায়ার সৈকতের অ্যাসাইনমেন্ট ছিল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। মুকুল ও সোহেল গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। এ দু’জন দেশে ফিরে বিপিএলের ম্যাচ পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন। চট্টগ্রাম পর্ব থেকে মাঠে দেখা যাবে তাদের। সৈকত ঢাকায় ফিরবেন ১৮ ফেব্রুয়ারি। তিনি নকআউট পর্বের ম্যাচ পেতে পারেন।

এই তিন আন্তর্জাতিক আম্পায়ারের সঙ্গে থাকছেন দু’জন বিদেশি আম্পায়ার। পাকিস্তানের ইয়াকুব আজ দেশে ফিরে যাওয়ায় নতুন করে যোগ হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ডেইটন বাটলার। ইংলিশ আম্পায়ার ডেভিড মিলনস তো প্রথম থেকেই আছেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম