শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গম্ভীরের সমালোচনা করায় শ্রীশান্তকে আইনি নোটিশ

খেলা ডেস্ক   |   শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গম্ভীরের সমালোচনা করায় শ্রীশান্তকে আইনি নোটিশ

সাবেক ক্রিকেটারদের নিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে লেজেন্ডস লিগ। এই ফ্যাঞ্চাইজি লিগে গত বুধবার ম্যাচ চলাকালে বাগবিতণ্ডায় জড়ান গৌতম গম্ভীর ও এস শ্রীশান্ত। ম্যাচ শেষে গম্ভীরকে দোষারোপ করে একাধিক ভিডিও বার্তা দেন শ্রীশান্ত। এমন কাণ্ডে এবার শ্রীশান্তকে আইনি নোটিশ দিয়েছেন লেজেন্ডস ক্রিকেট লিগের (এলএলসি) কমিশনার।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, শ্রীশান্ত চুক্তির ধারা ভেঙেছেন বলে এসএলসি তাদের আইনি নোটিশে উল্লেখ্য করেছে। আরো বলা হয়েছে, গম্ভীরকে নিয়ে শ্রীশান্ত যেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন সেসব ভিডিও তুলে নিলে তার সঙ্গে আলোচনায় বসবে এলএলসি।

ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে খেলছেন গম্ভীর। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। অন্যদিকে গুজরাট জায়ান্টসের হয়ে খেলছেন শ্রীশান্ত। গত বুধবার এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১২ রানে জিতেছে ক্যাপিটালস। সে ম্যাচেই শীশান্তকে বারবার ফিক্সার বলেছেন গম্ভীর, এমনটাই দাবি করেছেন শ্রীশান্ত।

এক ভিডিওতে তিনি বলেন, ‘কোনো প্ররোচনা ছাড়াই তিনি আমাকে এমন কিছু বলেছেন যা খুবই নির্দয়, এবং জনাব গৌতম গম্ভীরের এটি বলা উচিত হয়নি। আমি মোটেও কোনো দোষ করিনি, এ ব্যাপারটি এখনো পরিষ্কার করে বলতে চাই। ক্রিকেট মাঠে সরাসরি তিনি যা বলেছেন, তা গ্রহণযোগ্য নয়।’

কিন্তু সে ম্যাচের আম্পায়াররা শ্রীশান্ত-গম্ভীরের বাগ্‌বিতণ্ডা নিয়ে যে প্রতিবেদন জমা দিয়েছেন, সেখানে গম্ভীর শ্রীশান্তকে ‘ফিক্সার’ বলেছেন, এমন কোনো কিছুর উল্লেখ নেই।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম