শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ক্রিকেটারদের ফোন দিয়ে যা বলেছেন সাকিব

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্রিকেটারদের ফোন দিয়ে যা বলেছেন সাকিব

বিশ্বকাপ শেষের আগেই দেশে ফিরতে হয়েছিল সাকিব আল হাসানকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলার সময় আঙুলের চোটে পড়ে ছিটকে যান টাইগার এই অধিনায়ক। এরপর থেকেই বিশ্রামে রয়েছেন সাকিব। যে কারণে খেলা হচ্ছে না আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে দলে না থাকলেও ক্রিকেটারদের ফোন করে খোঁজ-খবর নিয়েছেন। দিয়েছেন ভালো খেলার টোটকাও।

প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগের দিন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে আজ সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবকে মিস করবেন কি না এবং কোনো পরামর্শ পেয়েছেন কি না যা অধিনায়কত্ব করতে সুবিধা হয়।

এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমরা সাকিব ভাইকে মিস করব, সব খেলোয়াড়ই মিস করবে। গতকাল রাতেই সাকিব ভাই ফোন করেছিলেন, তার সঙ্গে কথা হয়েছে, সবাইকে উইশ করেছে। সব খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন আমরা যেমনটা পারি সেটাই যেন করি আমরা।’

এদিকে, গেল ওয়ানডে বিশ্বকাপে প্রচুর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বাংলাদেশ দল। যে কারণে সবার মনেই একটা ধারণার জন্ম হয়েছে টেস্ট ক্রিকেটেও কী তাহলে এমন ব্যাটিং অর্ডার পরিবর্তন দেখা যাবে। অবশ্য সেই বিষয়ে বিস্তারিতই জানিয়েছেন অধিনায়ক শান্ত।

তিনি বলছিলেন, ‘টেস্ট ক্রিকেটে খুব বেশি পরীক্ষা নিরিক্ষার সুযোগ নেই। ব্যাটিং অর্ডার বা বোলিংয়ে কোন সময় কে বল করবে আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন হয়। আশা করব যে এই জিনিসগুলো একইরকম থাকবে। যে অধিনায়কত্ব হোক বা যেই কোচিং স্টাফ হোক তারা এই বিষয়ে নিয়ে খুবই অবগত আছেন। মনে হয় না খুব বেশি টেস্ট ক্রিকেটে পরিবর্তন হবে।’

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম