শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পেঁয়াজ ৫০ ও ৩০ টাকায় আলু বি‌ক্রি কর‌বে টিসিবি

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেঁয়াজ ৫০ ও ৩০ টাকায় আলু বি‌ক্রি কর‌বে টিসিবি

ভোক্তা পর্যায়ে প্র‌তি‌ কে‌জি পেঁয়াজ ৫০ টাকা ও আলু ৩০ টাকা দরে বিক্রি কর‌বে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

‌সোমবার (১৩ ন‌ভেম্বর) টিসিবির পক্ষ থেকে এ তথ্য জা‌নানো হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে উপকার‌ভোগী কার্ডধারী এক কোটি দারিদ্র্য পরিবারের কাছে ভর্তুকি মূল্যে পেঁয়াজ, আলু, সয়া‌বিন তেল ও মশুর ডাল বিক্রি করবে সংস্থাটি।

টিসিবি জানায়, মঙ্গলবার থে‌কে শুরু হওয়া এ বি‌ক্রি কার্যক্র‌মে ২৫ থে‌কে ৩০টি ট্রাকে সাধারণ ভোক্তাদের কা‌ছে পণ্য বি‌ক্রি করা হ‌বে। মূল্যস্ফী‌তি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাক‌বে।

প্রতি একজন ভোক্তার কাছে সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ, আলু ও মশুর ডাল বিক্রি করা হবে। প্র‌তি কে‌জি মশুর ডালের দাম রাখা হবে ৬০ টাকা। সয়া‌বিন ও রাইস ব্র্যান তেল প্র‌তি লিটার ১০০ টাকা ক‌রে স‌র্বোচ্চ দুই লিটার কিন‌তে পার‌বেন ভোক্তারা।

বর্তমা‌নে রাজধানীতে খোলা বাজারে প্র‌তি‌ কে‌জি দে‌শি পেঁয়াজ ১২০ থে‌কে ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। আর আমদা‌নি পেঁয়াজ বি‌ক্রি হ‌চ্ছে ১০০ টাকায়। এছাড়া, আলু ৫০ টাকা ও মশুর ডাল ১১০ টাকায় বি‌ক্রি হ‌চ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম