শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এলিট একাডেমির ফুটবলারদের নিলাম আজ

খেলা ডেস্ক   |   শনিবার, ২৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এলিট একাডেমির ফুটবলারদের নিলাম আজ

ক্লাবগুলোর টানাটানিতে এলিট একাডেমির ফুটবলারদের নিলামে ওঠানোর সিদ্ধান্ত নেয় বাফুফে। তারই ধারাবাহিকতায় আজ বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ১০ ফুটবলারকে নিয়ে নিলাম অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার লিগের ১১টি ক্লাবের এই নিলামে অংশ নেওয়ার কথা রয়েছে।

দুই ক্যাটাগরিতে হবে একাডেমির ফুটবলারদের নিলাম। পাঁচ লাখ টাকার ভিত্তিমূল্যে ক্যাটাগরি ‘এ’র ছয় ফুটবলার হলেন– মো. আসিফ, মো. আজিজুল হক অনন্ত, সাজেদ হাসান জুম্মন নিঝু, মো. মিরাজুল ইসলাম, চন্দন রায় ও আসাদুল মোল্লা।

৪ লাখ টাকার ভিত্তিমূল্যে ক্যাটাগরি ‘বি’র চার ফুটবলার হলেন– সিরাজুল ইসলাম রানা, মো. রুবেল শেখ, মো. ইমরান খান ও সুমন সরেন। ক্রিকেটের আইপিএলের মতো হবে ফুটবলের এই নিলাম।

সর্বোচ্চ দাম হাঁকানো ক্লাবই কিনতে পারবে নিলামে ওঠা ফুটবলারদের। যে ক্লাবই নেক না কেন, ফুটবলারের সঙ্গে চুক্তি থাকবে এক মৌসুম পর্যন্ত। নিলাম থেকে বিক্রীত ফুটবলারদের অর্থের একটি অংশ জমা হবে বাফুফের ফান্ডে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম