রাজনীতি ডেস্ক | মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ২১৫ বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ কেঁদে ফেলেন। জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় তাঁকে কাঁদতে দেখা যায়।
এ সময় বক্তব্যের এক র্পযায়ে তিনি বলেন, যারা এ দেশকে বাসযোগ্য করে দিয়ে গেছে তাদের আমরা স্মরণ করি। আজকে আমরা একটি নষ্ট সমাজে বসবাস করছি।