বিনোদন ডেস্ক | রবিবার, ২০ আগস্ট ২০২৩ | প্রিন্ট | ২৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে
মেঘদল ব্যান্ডের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’, যার ঘোষণা দেওয়া হয়েছিল অনেক দিন আগে। একে একে যার পাঁচটি গানও প্রকাশ করা হয়ে গেছে। এবার মেঘদল প্রকাশ করল অ্যালবামের শিরোনাম গান ‘অ্যালুমিনিয়ামের ডানা’।
১৮ আগস্ট শুক্রবার গানটি ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানের কথা লেখার পাশাপাশি শিল্পী মেজবাউর রহমান সুমনের সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল। সম্মিলিতভাবে সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ড সদস্যরা।
এ আয়োজন নিয়ে তারা জানান, মেঘদলের নিজস্বয়তা ধরে রেখেই বিমূর্ত কথায় এই গান তৈরি করা হয়েছে।