শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌদি আরবে ৬ প্রবাসী নারী গ্রেফতার

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে গ্রেফতার হওয়া নারীরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু জানায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারের পর তাদের নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিচারিক ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৈতিকতাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্বের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সৌদি আরবে পতিতাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ। এ অপরাধে জড়িত ব্যক্তিদের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত এ অপরাধের শাস্তি হিসেবে বেত্রাঘাতের বিধান থাকলেও ওই বছরের এপ্রিল মাসে সৌদি সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের আদেশে তা বাতিল করা হয়।

সৌদি আরবে কোনো প্রবাসী এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সাজা ভোগের পর তাকে নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম