নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বললেন, সভানেত্রী শেখ হাসিনা বিমানে না পারলেও সড়ক পথে বাংলাদেশে প্রবেশ করবেন। তার নির্দেশ অনুসারে ভারত হয়ে আমরাও বাংলাদেশে যাব। শুধু যুক্তরাষ্ট্র থেকে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মি ডিসেম্বরে বাংলাদেশে যাবার প্রস্তুতি নিচ্ছে। গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার দিল্লীতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব এ কথা বলেন।
ড. সিদ্দিক বলেন, ভারতীয় নিরাপত্তা বাহিনী সাক্ষাতের আগে আমাদের পাসপোর্ট, ফোন ও স্মার্টফোন নিয়ে নেয়। এ কারনে কোন ফুটেজ বা ছবি নেয়া যায় নি। এক প্রশ্নের জবাবে সিদ্দিক বলেন, ৬টি উপায়ে সভানেত্রী বাংলাদেশে যাবেন। অবশ্যই ডিসেম্বরের মাসে যাবেন এমন কথা বলেছেন তিনি। কোন বিমান তাকে নিতে না চাইলেও সড়ক পথে প্রবেশ করবেন। তবে রুটটি এখন প্রকাশ করা হয়নি। শেখ হাসিনা আমাদের বলেছেন, তিনি বাংলাদেশের জন্য জীবন দিতে প্রস্তুত। তার কথাবার্তায় মনে হচ্ছিল তিনি, গনভবনে বসে যেভাবে দৃঢতার সাথে কথা বলতেন তেমনভাবেই কথা বলছেন। তিনি একটু ওয়েটলস করলেও তাকে অনেক দৃঢচেতা ও মানসিকভাবে অনেক শক্তিশালী মনে হচ্ছিল। অতীতে অনেকে তার স্বাস্থ্য নিয়ে নীতিবাচক কথা ছড়িয়েছেন। তার মধ্যে এমন কিছু দেখিনি। তার মনোবল দেখে আমরা বিস্মিত হয়েছি।
ড. সিদ্দিকুর রহমান বলেন, দিল্লীর একটি বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমাদের বৈঠকটি হয়েছে। তবে আমার মনে হয়েছে, ঐ বাড়ীতে তিনি থাকেন না। হয়তো আরও কোন নিরাপদ কোন বাড়িতে বাস করেন। জ্বনাব সিদ্দিক জানান, যুক্তরাষ্ট্র থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করেছি। নেত্রী দেশে ফেরা নিয়ে একটা দিক নির্দেশনা দিয়েছেন। তিনি যেকোন মূল্যে ডিসেম্বরে দেশে ফিরবেন।
ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন দলের সদস্যরা হলেন আব্দুস সামাদ আজাদ, ইমদাদ চৌধুরী, পান্না মিয়া, শাহানা রহমান, দরুদ মিয়া রনেল, জাহিদ হাসান, লিটন সরকার,শওকত হোসেন চঞ্চল,মিজানুর রহমান চৌধুরী ও রিদয় মিয়া। ১৬ নভেম্বর সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্রে ফিরবেন। জ্বনাব সিদ্দিক বলেছেন, ৫০ জন নেতাকর্মি দিল্লী যেতে চেয়েছিলেন। কিন্তু ভিসা না পাওয়ায় অনেকে যেতে পারেন নি।