শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্কে  বিএনপির উদ্যোগে  বিপ্লব ও সংহতি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে  বিএনপির উদ্যোগে  বিপ্লব ও সংহতি দিবস পালন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ—সহযোগী সংগঠনগুলো। ৭ নভেম্বর সম্মিলিত উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ২টি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম অনুষ্ঠানটি জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ও ৩৭ এভিনিউতে নবান্ন রেস্টুরেন্টের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় ইটজি রেষ্টুরেন্টে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠান ২টিতে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লূ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসিম ভূঁইয়া মোস্তফা কামাল পাশা বাবুল, আব্দুস সবুর, বাছেত রহমান, গোলাম ফারুক শাহিন, এবাদ চৌধুলী, আতিকুল হক আহাদ, মিজানুর রহমান মিজান, আমানত হোসেন, ,সারোয়ার খান বাবু, দেওয়ান কাওসার, মনিরুল ইসলাম মনির,মাওলানা আবুল কালাম,শেখ হায়দার আলী, আনোয়ার হোসেন,মাকসুদুল হক, জাহাঙ্গীর শহিদ সোহরাওয়ার্দি, বিল্লাল চৌধুরী, সালেহ মানিক মিজানুর রহমান মিজান, শাহ স্বপন ও জাবেদ উদ্দীন।


অনুষ্ঠানটি আয়োজনে ছিল নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে ঐতিহাসিক এই দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং প্রবাসে বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক চেতনার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম