শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লালমনিরহাটে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লালমনিরহাটে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী মহাসড়কে ফজরের নামাজ শেষে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় ফজিলা বেগম (৫৩) ও জহিলা বেগম (৬০) নামে দুই নারীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলা বেগম ওই এলাকার আব্দুল করিমের স্ত্রী এবং জহিলা বেগম একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার ভোরে ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশে হাঁটতে বের হন ফজিলা ও জহিলা। এ সময় রংপুর থেকে আসা সিমেন্টবোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। পরে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম