শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিশু-কিশোরদের খেলাধুলা ও ভাগাভাগির মানসিকতা গড়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশু-কিশোরদের খেলাধুলা ও ভাগাভাগির মানসিকতা গড়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটিয়ে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, তা খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান তিনি। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।

শিশুদের সঙ্গে আলাপকালে সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ খেলায় অংশগ্রহণ থেকে বাদ পড়ছে কি না, তা জানতে চান তিনি। পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশু-কিশোরদের উৎসাহিত করেন তিনি। এর মাধ্যমে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, সৌহার্দ্য এবং আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।

সূত্র: বাসস

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম