শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, সাশ্রয় ২ কোটি ১০ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, সাশ্রয় ২ কোটি ১০ লাখ টাকা

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাওয়া ১১২ বাংলাদেশি কর্মী বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটিতে যাচ্ছেন। প্রথম ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন তারা। এ উপলক্ষে বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য জানিয়েছেন।

বোয়েসেল সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে এসব কর্মী মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তাদের চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। পাশাপাশি নিয়োগকর্তা কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধা প্রদান করবেন।

নিয়োগ প্রক্রিয়ায় অনুসরণ করা হয়েছে ‘শূন্য মানে শূন্য’ নীতি। পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ও বিমান টিকিটের খরচ বহন করছে নিয়োগকর্তা।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, এই উদ্যোগের ফলে প্রত্যেক কর্মীর আনুমানিক দুই লাখ টাকা সাশ্রয় হচ্ছে। ১১২ কর্মীর ক্ষেত্রে মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় দুই কোটি ১০ লাখ টাকা।

তিনি জানান, নিয়োগ প্রক্রিয়াটি ছিল দালালমুক্ত ও স্বচ্ছ। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হন ১১২ জন।

বোয়েসেল আরও জানিয়েছে, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা এসেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন।

সরকারি এ কর্মসূচিতে কাউকে কোনো টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির নামে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা বলে সতর্ক করা হয়েছে। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি শুধু বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম