শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে আগুন, কারণ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে আগুন, কারণ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে এ ঘটনায় কার্যালয়ের কয়েকটি কক্ষ পুড়ে গেছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ইউএনও কার্যালয়ের কয়েকটি কক্ষে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা দ্রুত আশপাশের লোকজনকে খবর দেন। স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে প্রশাসন।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) কমিটির আহ্বায়ক করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম