শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন করতে লাগবে জিপিএ ৮.৫০

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন করতে লাগবে জিপিএ ৮.৫০

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জাতীয় নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন নীতিমালায় ভর্তির আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সম্মিলিত জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রাখা হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এ নীতিমালা প্রকাশ করে।

নীতিমালা অনুযায়ী, ভর্তির আবেদন করতে শিক্ষার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় নিয়মিত উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক। এছাড়া জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ বা ‘এ মাইনাস’ গ্রেড অর্জন করতে হবে।

সাধারণ আসনে ভর্তির ক্ষেত্রে শুধু বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। অন্যদিকে, বিদেশি শিক্ষার্থীরা বিদেশিদের জন্য সংরক্ষিত আসনে আবেদন করার সুযোগ পাবেন। বিদেশি আবেদনকারীদের ক্ষেত্রেও এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাঁচের স্কেলে সম্মিলিত জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ এবং জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ থাকতে হবে।

যেসব দেশে এসএসসি ও এইচএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় না, সেসব দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল বিবেচনায় নেওয়া হবে।

বিএমডিসি জানিয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির ক্ষেত্রে এ জাতীয় নীতিমালা কার্যকর হবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম