শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্টার ফার্নিচারের গৌরবময় ১৫ বছর উদযাপিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্টার ফার্নিচারের গৌরবময় ১৫ বছর উদযাপিত

 

বর্নাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো স্টার ফার্নিচারের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত ২০ নভেম্বর লং আইল্যান্ডের ফার্মিংডেলে অবস্থিত অভিজাত ব্যাংকুয়েট দ্যা রয়েল পাম মিলনায়তনে অনুষ্ঠিত হলো বর্ষপূর্তির অনুষ্ঠান। ১৫ বছর আগে ছোট আয়োজনে ব্রংকসে যাত্রা শুরু করেছিল স্টার ফার্নিচার। সময়ের ধারাবহিকতায় প্রতিষ্ঠানটির এখন ৬টি শাখা। বেড়ে হয়েছে জ্যাকসন হাইটস, জামাইকা, ব্রুকলিন ও ওজনপার্কে। বিশাল ব্যাপকতা নিয়ে ৭ম শাখা উদ্বোধন হতে যাচ্ছে লং আইল্যন্ডের ভ্যালি স্ট্রিমে। আর এই অগ্রযাত্রার নায়ক রকি আলিয়ান। যার হবার কথা ছিল বিমানের পাইলট। বনে গেলেন সফল ব্যবসায়ী। শিক্ষিত, স্মার্ট ও সদা হাস্যোজ্জ্বল রকি আলিয়ান ফার্নিচারের ব্যবসাটিকে উচচতরে নিয়ে গেছেন। স্টার ফার্নিচার এখন নিউইয়র্ক সিটিতে একটি ব্রান্ড। ব্যবহারের মাধুর্যতায় রকি টানেন মানুষকে রকস্টারের মতো।তার জাদুতে এগিয়ে যাচ্ছে স্টার ফার্নিচার।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও লায়ন রকি আলিয়ানের গ্রন্থনা ও পরিকল্পনায় এবং ফাতেমা শাহাব রুমা’র প্রানবন্ত ও সাবলীল উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টার ফার্নিচারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুলাল হোসেন ,বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ , বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম,সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, লায়নস ক্লাবের প্রেসিডেন্ট এ জেড এম রাসেল, এটর্নি মঈন চৌধুরী, জ্যাকসন হাইটস বাংলাদেশী ব্যবসায়ী এসোসিয়েশনের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান ও লায়ন মোহাম্মদ সাইয়িদ।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এম এম শাহীন,চিত্রনায়ক অমিত হাসান, মহিউদ্দিন দেওয়ান, ফকরুল ইসলাম দেলুয়ার,আজমল হোসেন কুনু,ফিরোজ আহমেদ, লায়ন দুলাল বেহুদু, লায়ন অনিক রাজ, লায়ন আহসান হাবিব, হাসান জিলানী, তারেক হাসান খান, ডিউক খান, মিয়া মোহাম্মাদ দুলাল, লায়ন এম, মফিজুর রহমান,বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা আক্তার হোসেন, লায়ন মাসুদ রানা তপন,মনির হোসেন, কাজী শাকাওয়াত হোসেন আজম,আব্দুর রশীদ বাবু, জে মোল্লা সানি ও লায়ন এম এস আলম ।
সুন্দর ও পরিচ্ছন্ন অনুষ্ঠানে দেশের জনপ্রিয় গান পরিবেশন করেন চন্দন চৌধুরী,নাজু আখন্দ, রোকসানা মির্জা, লিমন চৌধুরী, কামরুজ্জামান বকুল,ও আবতাব জনি ।

গত ১৫ বছর যাবত স্টার ফার্নিচার ঈর্ষনীয় সাফল্যের সাথে ব্যবসা করে আসছে। স্টার ফার্নিচারের যাত্রা শুরু ২০১১ সালে। লক্ষ্য ছিল পরিবারগুলোর জন্য সুন্দর, আরামদায়ক এবং মানসম্মত আসবাবপত্রের ব্যবস্থা করা। প্রতিষ্ঠানটির প্রকাশিত ইতিহাস অনুযায়ী, ২০১২ সালে ব্রঙ্কসের পার্কচেস্টারে শোরুম স্থাপনের মধ্য দিয়ে ব্যবসার সম্প্রসারণ শুরু হয়। ২০১৫ সালে জ্যাকসন হাইটস, ২০১৭ সালে নর্থ ব্রঙ্কস ও রিচমন্ড হিল এবং ২০২৩ সালে আরও একটি শোরুম যুক্ত হয় তাদের ব্যবসায়িক কার্যক্রমে। ২০২৪ সালে বাংলাদেশের শরীয়তপুরেও প্রতিষ্ঠানটি নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ২০ হাজার ক্রেতা তাদের শোরুমগুলোতে আসেন। যুক্তরাষ্ট্র, ইতালি, চীন, কোরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মেক্সিকো ও ব্রাজিলসহ বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে সংগ্রহ করা আসবাবপত্র রয়েছে তাদের পণ্যের সম্ভারে।বাংলাদেশি কমিউনিটির একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জাতিগোষ্ঠীর ক্রেতাদের কাছে পৌঁছে যাওয়ার এই পথচলা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অর্জন।এই অর্জন সামনের দিনগুলোতে নিরবচ্ছিন্ন ভাবে অব্যাহত থাকবে এই প্রত্যাশা সবার ।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম