শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হাউস অব লর্ডসে আন্তর্জাতিক সম্মাননা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রীতি চক্রবর্ত্তী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাউস অব লর্ডসে আন্তর্জাতিক সম্মাননা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রীতি চক্রবর্ত্তী

যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে ‘ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ডস অ্যান্ড লিডারস ২০২৬’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা ও স্বাস্থ্যখাতের অন্যতম পথিকৃৎ প্রীতি চক্রবর্ত্তী। তাঁর এ অর্জনে গর্বিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলাবাসী।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, বেসরকারি চিকিৎসাশিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে।

এশিয়াওয়ান মিডিয়া আয়োজিত ‘২৮তম এশিয়া-আফ্রিকা-ইউরোপ ইনভেস্টর ফোরাম ২০২৬’ এবং ‘এশিয়াওয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম ২০২৬’-এ তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারের হাউস অব লর্ডসের ঐতিহ্যবাহী ‘চোমন্ডেলি রুমে’ আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। হাউস অব লর্ডসের সদস্য দ্য রাইট অনারেবল লর্ড ঢোলাকিয়া ওবিই ডিএল-এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের ২০টি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, নীতিনির্ধারক ও বিনিয়োগকারীরা অংশ নেন।

সম্মাননা গ্রহণের পাশাপাশি অনুষ্ঠানে ‘ইনভেস্টরস অ্যান্ড ইনোভেশনস’ শীর্ষক বিশেষ গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রীতি চক্রবর্ত্তী। ব্রিটিশ পার্লামেন্টের মূল অধিবেশনে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়েও বক্তব্য দেন তিনি। এ ছাড়া এশিয়াওয়ানের বিশেষ প্রকাশনা ‘দ্য নিউ ওয়েলথ ড্রাইভারস অব দ্য ওয়ার্ল্ড’-এ তাঁর নেতৃত্ব ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে।

প্রীতি চক্রবর্ত্তী বর্তমানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সহ-সভাপতি এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) পরিচালক। দেশের শিল্প, বাণিজ্য ও নারী নেতৃত্বের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।

তাঁর পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। বাবা স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তী এবং মা পুষ্প চক্রবর্ত্তী। সাত ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।

আন্তর্জাতিক এ অর্জনে নিজের অনুভূতি জানিয়ে প্রীতি চক্রবর্ত্তী বলেন, “ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের মতো ঐতিহাসিক মঞ্চে এই সম্মাননা অর্জন কেবল আমার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি বাংলাদেশের স্বাস্থ্যখাত ও নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রার এক অনন্য বৈশ্বিক স্বীকৃতি। এই অর্জন আগামী দিনে দেশের মানুষের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে আমাকে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের সদস্য লর্ড করণ বিলিমোরিয়া, লর্ড রাজ লুম্বা, মাইক উড এমপি, বেল রিবেইরো-অ্যাডি এমপি, শওকত আদম এমপি এবং সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও নীতিনির্ধারক ড. আরশি আইয়ুবসহ আন্তর্জাতিক পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম