নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে হোমকেয়ার সেবার পরিচিত ও জনপ্রিয় নাম গোল্ডেন এজ হোম কেয়ার। প্রবীণ, অসুস্থ ও দৈনন্দিন জীবনে অন্যের সহায়তার প্রয়োজন হয়, এমন মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি পূর্ণ করেছে এক দশক। দীর্ঘ এই পথচলার মাইলফলক উদযাপনে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন এজ হোম কেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠান।
৮ নভেম্বর রোববার সন্ধ্যা ছয়টায় নিউইয়র্কের ইস্ট এলমহাস্টের্ অবস্থিত লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেন। গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশকের সেবামূলক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ নেওয়াজ প্রতিষ্ঠানের দশ বছরের পথচলা তুলে ধরেন। তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সেবাকর্মী, সেবাগ্রহীতা, তাঁদের পরিবার এবং দীর্ঘদিনের শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
![]()
![]()
শাহ নেওয়াজ বলেন, “দশ বছর একটি প্রতিষ্ঠানের জন্য শুধু সময়ের হিসাব নয়, এটি মানুষের আস্থা অর্জনের একটি দীর্ঘ যাত্রা। আমরা যখন গোল্ডেন এজ হোম কেয়ারের কার্যক্রম শুরু করি, তখন আমাদের লক্ষ্য ছিল প্রবীণ ও অসুস্থ মানুষ যেন নিজেদের ঘরে থেকে প্রয়োজনীয় সেবা, সম্মান ও যত্ন পান। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি।”
তিনি বলেন, “একটি পরিবারের প্রবীণ সদস্য যখন অসুস্থ হয়ে পড়েন, তখন শুধু ওই ব্যক্তি নন, পুরো পরিবারই উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। আমরা সেই পরিবারের পাশে দাঁড়াতে চাই। একজন মানুষ যেন নিজের পরিচিত পরিবেশে, নিজের ভাষায় কথা বলে এবং নিজের সংস্কৃতির সঙ্গে সংযোগ বজায় রেখে যত্ন পান, সেটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রতিষ্ঠানটির সাফল্যের পেছনে কর্মীদের অবদানের কথা উল্লেখ করে শাহ নেওয়াজ বলেন, “আজকের এই অর্জন আমার একার নয়। আমাদের প্রতিটি কর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সম্মিলিত আস্থার ফল এই দশ বছরের পথচলা। প্রতিদিন যাঁরা মানুষের বাড়িতে গিয়ে সেবা দিয়ে আসছেন, তাঁরাই গোল্ডেন এজ হোম কেয়ারের প্রকৃত শক্তি।”
তিনি আরও বলেন, “আমরা শুধু একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাইনি; চেয়েছি মানুষের প্রয়োজনের সময় নির্ভরতার একটি জায়গা তৈরি করতে। আগামী দিনগুলোতেও সেবার মান, জবাবদিহি এবং মানুষের আস্থা ধরে রাখাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। আজকের এই দশম প্রতিষ্ঠাবার্ষিকী যেমন আনন্দের, তেমনি আগামী দিনের প্রতি আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট রানো আমেনা নেওয়াজ দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান। তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং গোল্ডেন এজ হোমকেয়ারের আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. আবু জুবায়ের দারা, সাদিয়া নেওয়াজ ও অনিক রাজ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল। অনুষ্ঠানে উল্লেখযোগ্যদেও মধ্যে উপস্থিথ ছিলেন আতাউর রহমান সেলিম, মহিউদ্দীন দেওয়ান, মোহাম্মদ আলী, বদরুল খান, মোর্শেদ আলম, নাসির খান পল,এডভোকেট নাসির উদ্দীন, রোকন হাকিম, আহসান হাবিব, ফকরুল ইসলাম দেলোয়ার,শামীম আহমেদ, লায়ন এএফএম রাসেল, লায়ন মাসুদ রানা তপন, মাকসুদ এইচ চৌধুরী, মাসুদ সিরাজী, আমিন মেহেদি, জামান তপন,সিপিএ জাকির হোসেন, লায়ন হাসান জিলানী, মিয়া মোহাম্মদ দুলাল, নওশেদ হায়দার, নুরুল আজিম,হাসান শহীদ সোহরাওয়ার্দি, আবুল কাশেম, জে মোল্লাহ সানি ও মিলন মোল্লাহ।গঙ্গীত পরিবেশন করেন প্রতীক হাসান,রানো নেওয়াজ শাহ মাহবুব, রেশমী মির্জা, রন্টি দাস, শিমুল খান, অনিক রাজ ও বাদশাহ বুলবুল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে গোল্ডেন এজ হোম কেয়ারকে শুভেচ্ছা জানানো হয়। এক দশকের সেবামূলক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে শুভানুধ্যায়ীদের এই ফুলেল অভিনন্দন অনুষ্ঠানকে আরও আনন্দময় করে তোলে।
প্রবাসী কমিউনিটির সেবায় এক দশক : নিউইয়র্কে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসী জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণদের দীর্ঘমেয়াদি পরিচর্যা এবং বাড়িতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের চাহিদাও বেড়েছে। কর্মব্যস্ত জীবনে পরিবারের প্রবীণ ও অসুস্থ সদস্যদের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা অনেকের জন্যই বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যেসব পরিবারে একাধিক সদস্য কর্মজীবনে ব্যস্ত, সেখানে পেশাদার হোমকেয়ার সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এমন বাস্তবতায় ২০১৬ সালে যাত্রা শুরু করে গোল্ডেন এজ হোমকেয়ার। প্রতিষ্ঠার পর থেকেই প্রবীণ, অসুস্থ এবং দৈনন্দিন জীবনযাপনে সহায়তার প্রয়োজন হয়, এমন মানুষের সেবাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।
নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথের তালিকাভুক্ত লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ার। প্রতিষ্ঠানটি হোম হেলথ এইড, পার্সোনাল কেয়ার এবং নার্সিং সেবা প্রদানের অনুমোদনপ্রাপ্ত। ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে প্রতিষ্ঠানটির সেবার পরিধি রয়েছে।
বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসী কমিউনিটির ভাষাগত ও সাংস্কৃতিক চাহিদাকে গুরুত্ব দেওয়া প্রতিষ্ঠানটির কার্যক্রমের একটি উল্লেখযোগ্য দিক। বিশেষ করে অনেক প্রবীণ অভিবাসী ইংরেজি ভাষায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাঁদের জন্য মাতৃভাষায় যোগাযোগের সুযোগ এবং পরিচিত সাংস্কৃতিক পরিবেশে সেবা গ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ।