শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
শেখ হাসিনার সাথে বৈঠক ১৩ নভেম্বর!

যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা

 

যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভারতে আশ্রীত সাবেক প্রধানন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে দিল্লী রওনা হয়েছেন। এ দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড, সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ। দলে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী শাহানা রহমান, যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম সাধারন সম্পাদক রোনেল মিয়া ও ছাত্রলীগের সাধারন সম্পাদক রিদয় মিয়া। তবে আওয়ামী লীগের ভিন্ন একটি গ্রুপও ১০ নভেম্বর দিল্লীর উদ্দেশ্যে দিল্লী রওনা দিয়েছেন। এ দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরী।

জেএফকে বিমান বন্দরে বিদায় জানাতে আসা নেতাকর্মিদের উদ্দেশ্যে ড. সিদ্দিকুর রহমান বলেন, ১৩ নভেম্বর দিল্লীতে শেখ হাসিনার সাথে বৈঠক অনুষ্ঠিতহবে। তার ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে আমরা ফিরে আসবো। ৫ আগষ্ট থেকে প্রবাসে আমরা যে লড়াই করছি। প্রতিরোধ গড়ে তুলছি। তাতে শেখ হাসিনা সন্তুষ্ট। ড. ইউনূসকে বিমান বন্দরে প্রশ্নের মুখে রাখা, আখতারকে ডিম নিক্ষেপ, কনস্যুলেট ঘেরাও ও জাতিসংঘের সামনে বিক্ষোভ সহ নানা কর্মসূচি আমরা পালন করছি। শেখ হাসিনা তা জানেন।

 

শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে ড. সিদ্দিক বলেন, তার দেশে যাওয়া নিয়ে আমি কিছু বলতে চাই না। উনিই তা বলবেন। উনি কবে যাবেন, কখন যাবেন ও কিভাবে যাবেন তা সারা বিশ্ব তখন জানবে। তারেকের সরকার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনকি যুক্তরাষ্ট্র জানে শেখ হাসিনা কখন দেশে যাবেন। তার যাবার সময় সারা বিশ্ব জানবে। কাউকে না জানিয়ে যাবেন না।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রতিবেদককে বলেন, আরও কয়েকজন যাবার কথা ছিল। ভারতের ভিসা না পাওয়ায় তারা যেতে পারছেন না। মঙ্গলবার ১০ নভেম্বর দিল্লীগামী নেতৃবন্দকে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ বিদায় জানান। সেখানে উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি সেবুল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক সৈয়দ কিবরিয়া ও পান্না মিয়া।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম