শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইরানের সঙ্গে আপাতত যুদ্ধে ফিরতে চান না ট্রাম্প, চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানের সঙ্গে আপাতত যুদ্ধে ফিরতে চান না ট্রাম্প, চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে আপাতত নতুন করে যুদ্ধে জড়াতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক সংঘাত এড়িয়ে তেহরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখতে চায় তাঁর প্রশাসন। নতুন করে যুদ্ধ কিংবা আলোচনায় না গিয়ে বর্তমান পরিস্থিতি ধরে রাখার কৌশল নিয়েছে ওয়াশিংটন।

শুক্রবার প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর থেকে ট্রাম্পকে প্রতিদিন একাধিকবার গোয়েন্দা তথ্যের হালনাগাদ প্রতিবেদন দেওয়া হচ্ছে। ওই কর্মকর্তা বলেন, ‘এটা এখন বেশ স্পষ্ট যে ট্রাম্প আপাতত আবার যুদ্ধে ফিরতে চান না।’

প্রতিবেদন অনুযায়ী, সংঘাত অষ্টম মাসে গড়ানোর সঙ্গে সঙ্গে ইরান ইস্যুতে নতুন কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। আপাতত নতুন করে যুদ্ধ নয়, আলোচনাও নয়, এমনকি স্থায়ী শান্তিচুক্তির উদ্যোগও নয়। বরং বর্তমান পরিস্থিতি বজায় রেখে ইরানের ওপর চাপ অব্যাহত রাখাই ওয়াশিংটনের লক্ষ্য।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা বন্ধ করেছেন তিনি। এ বিষয়ে আর সময় ব্যয় না করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অন্যান্য ইস্যুতে মনোযোগ দেওয়ার নির্দেশও দিয়েছেন।

সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা বর্তমান অবস্থাই বজায় রাখছি।’

তবে ইরানের সঙ্গে চলমান পরিস্থিতিকে অচলাবস্থা বলতে নারাজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্যারিসে জি-৭ সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও সামরিক অভিযানের প্রভাব এতটাই কার্যকর হচ্ছে যে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আর প্রয়োজন দেখছেন না প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরানের দাবিগুলোকে ‘অযৌক্তিক’ বলে আখ্যা দেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দেয় তেহরান। সংঘাতের জেরে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে কার্যত জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।

যুদ্ধ বন্ধ করে স্থায়ী শান্তিচুক্তির পথ তৈরি করতে গত জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালিতে নৌচলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম