শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
জিয়াউর রহমানই জাতীয়তাবাদী রাজনীতির দর্শন ও কেন্দ্রবিন্দু

শেখ হাসিনাকে দেশে ফেরার ২টি পথ দেখালেন জহির উদ্দীন স্বপন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনাকে দেশে ফেরার ২টি পথ দেখালেন জহির উদ্দীন স্বপন

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন এমপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ২টি পথ বাতলে দিলেন। বললেন, তাকে বাংলাদেশে আসতে হলে যেকোন একটি পথ বেছে নিতে হবে। ভারত সরকার বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে পারেন। অথবা শেখ হাসিনা দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশনে গিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামী হিসেবে আত্মসর্মপন করতে পারেন। তখন হাই কমিশন আন্তর্জাতিক নিয়মানুসারে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে। এর বাইরে তার ফেরার কোন পথ দেখছি না। পাসপোর্টের আবেদন ও কাঁটাতারের রেড়া দিয়ে বাংলাদেশে আগমনের প্রচারণা তার কর্মিদের মনোবল জিইয়ে রাখার অপপ্রয়াস মাত্র। আর সরকার তার পাসপোর্ট বাতিল করেছে যাতে সে কোথাও পালিয়ে না যেতে পারে। তার যদি দেশে ফেরার ইচ্ছেই থাকে তবে হাই কমিশনে গিয়ে আত্মসর্মপন করলেই হয়। পাসপোর্ট নাটকের প্রয়োজন হয় না। জহির উদ্দীন স্বপন প্রধান অতিথি হিসেবে এ কথা বলছিলেন নিউইয়র্কে নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায়। ১৩ নভেম্বর রাতে জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে ভিপি জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি ব্যারিস্টার নওশাদ জমির। সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ,জিল্লুর রহমান জিল্লু, কামাল পাশা বাবুল,  বিএনপি নেতা জসিম ভূইয়া, গোলাম ফারুক শাহিন, আব্দুস সবুর, কাজী আজম, সাইদুর রহমান সাঈদ, আমিনুল ইসলাম চৌধুরী, মাহমুদা শিরিন , এবাদ চৌধুরী, দেওয়ান কায়সার , আব্দুল বাতেন, নীরা রাব্বানী,কাজী আসাদুল্লাহ, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী ও মাহবুবুল হক।

জিয়াউর রহমানই জাতীয়তাবাদী রাজনীতির দর্শন ও কেন্দ্রবিন্দু

 

এর আগে ১৩ নভেম্বর বিকেলে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে  কনস্যুলেটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি সেখানে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হতে চাননি। ৭ নভেম্বরের সিপাহী জনতার অভ্যূত্থানই তাকে সেখানে নিয়ে গিয়েছে। যেভাবে ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদ প্রস্ফুটিত হয়েছে, ঠিক তেমনি দেশপ্রেমিক একজন নাগরিক রাজনীতিক ও রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন। তিনিই বাংলাদেশি জতিীয়তাবাদ ও রাজনীতির দর্শন ও কেন্দ্রবিন্দু ছিলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করছিলেন কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা।

জহির উদ্দীন স্বপন আরও বলেন, ৭ নভেম্বর সে সময়ে নানা বিরোধ ও সংকটের সমাধান দিয়েছে। জাতির আত্ম পরিচয়ের সংকটেরও সমাধান দিয়েছে এই দিনটি।

প্রেস মিনিস্টার গোলাম মতুর্জা বলেন, ৩ নভেম্বর শহীদ জিয়াউর রহমান আটক ছিলেন। রাষ্ট্রযন্ত্র দখল করেছিল খালেদ মোশাররফ ও মোশতাক হোসেন। মোশতাকের নির্দেশেই জেলার জেলখানার ফটক খুলে দিয়েছিল। তখন খুনিরা প্রবেশ করে ৩ নভেম্বর হত্যাকান্ড চালায়। এর পরপরই খুনিদের বিমানে করে থাইল্যান্ডে পাঠানো হয়েছিল। কোনভাবেই জিয়াউর রহমান এর সাথে জড়িত ছিলেন না। অথচ পতিত ফ্যাসিস্ট সরকার ২২টি বছর জেলখানা হত্যাকান্ড নিয়ে অপপ্রচার চালিয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম