শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হ্যালো সুপারস্টারস অ্যাপ, ই-অডিশনের রেজিস্ট্রেশন শুরু ২৭ জুলাই

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৬ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ২১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হ্যালো সুপারস্টারস অ্যাপ, ই-অডিশনের রেজিস্ট্রেশন শুরু ২৭ জুলাই

হ্যালো সুপারস্টারস অ্যাপের মাধ্যমে গান গেয়ে আপনিও পেতে পারেন ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার। বিশ্বে এবারই প্রথম ই-অডিশনের মাধ্যমে কণ্ঠশিল্পীদের প্রতিভা অন্বেষন কার্যত্রক্রম শুরু করছে হ্যালো সুপারস্টারস অ্যাপ। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ২৭ জুলাই থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে।

গুগল প্লেস্টোর ও আইওএস থেকে হ্যালো সুপারস্টারস অ্যাপ ডাউনলোড করে প্রতিযোগীর নাম, ফোন নম্বর অথবা ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সম্পূর্ণ ফ্রি এ রেজিস্ট্রেশনের পর মেন্যু বাটনে গিয়ে ই-অডিশন ক্লিক করতে হবে। আপলোড অপশনে গিয়ে খালি গলায় ৪০ সেকেন্ডের মধ্যে যে কোন গান গেয়ে আপলোড করলেই সেই গান চলে যাবে বিচারকদের কাছে। চমকপ্রদ এই প্রতিযোগিতার সুপার জাজ হিসেবে আপনার গাওয়া গান শুনবেন উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্কপ্পী রুনা লায়লা, বলিউডের মেলোডি কিং কুমার সানু, বলিউডের বাজিগর হিসেবে খ্যাত বিনোদ রাঠোর এবং বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। ১৮ বছরের উপরে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

আটটি রাউন্ডে শেষ হবে প্রতিযোগিতার কার্যক্রম। প্রতিযোগিরা প্রতিটি রাউন্ডেই ভিন্ন ভিন্ন নিদের্শনা পাবেন অ্যাপের মাধ্যমে। ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে কণ্ঠশিপ্পীদের খুঁজে বের করা অনন্য এ আয়োজন নিয়ে অ্যাপটির কান্ট্রি হেড এবং অন্যতম বিচারক আসিফ আকবর বলেন, ‘হ্যালো সুপারস্টারস একটি ইউনিক অ্যাপ। এখানে অনেকগুলো কার্যক্রম থাকবে। আমরা শুরু করছি মিউজিকের ই-অডিশনের মাধ্যমে। এখানে যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি ৫০ লাখ টাকা পুরস্কারের পাশাপাশি আমাদের অ্যাপের তত্ত্বাবধানে থেকে দেশে বিদেশের জনপ্রিয় তারকা সংগীত শিল্পী, সংগীত পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগও পাবেন। প্রথম ও দ্বিতীয় রানার্স আপ পাবেন যথাক্রমে ১০ ও ৫ লাখ টাকা। সেরা দশে থাকা বাকি সাতজন প্রত্যেকেই পাবেন দুই লাখ টাকা, সব মিলিয়ে ৭৯ লাখ টাকার পুরস্কার। আমার জানা মতে বাংলাদেশে এ ধরনের মেগা পুরস্কার ইভেন্ট সংগীতকে নিয়ে আর হয়নি।’

ই-অডিশনের প্রধান রেজওয়ানুল জানান, মোট আট রাউন্ডের কার্যক্রম শেষে ঘোষণা করা হবে চ্যাম্পিয়নের নাম। তারপর জমকালো অনুষ্ঠান আয়োজন করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম